হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে রোটারি ক্লাব অব খোয়াইর নিয়মিত সাপ্তাহিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ আব্দুল বাকী মো ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রোটারিয়ান ডা জমির আলী, শামীম আহছান, হারুনুর রশিদ চৌধুরী, ডা এসএস আল-আমিন সুমন, বেলায়েত হোসেন সেলিম, তোফাজ্জল সোহেল, মোহাম্মদ আনোয়ার, শফিউল আজম, মাহমুদ ইকবাল সুমন, শাহ জোবায়ের আহমেদ, এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী।