সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৭৩৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালিপুর পয়েন্টে অস্থায়ী ইউপি কার্যালয়ে সর্বস্তরের ইউনিয়নবাসীর উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন, চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।
পরে নতুন বাজেট নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের সভাপতিত্বে ও সচিব কামাল খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য তুরণ মিয়া, সাব্বির আহমদ, আব্দুল জলিল, আঙ্গুর মিয়া, শাহানারা বেগম, হায়াতুন নেছা ও শফিকা বেগম।
এবারের বাজেটে ৬৬ হাজার ২৫৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।