হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক মনর উদ্দিন।