সুনামগঞ্জে প্রয়াত পৌর মেয়রের শোকসভার প্রস্তুতি সভা

প্রকাশিত May 27, 2018
সুনামগঞ্জে প্রয়াত পৌর মেয়রের শোকসভার প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুলের শোকসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন। প্যানেল মেয়র হুসেন আহমদ রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মেয়র নাদের বখত, রামকৃঞ্চ মিশনের সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ ও অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ।
প্রস্তুতি সভায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জুন মাসের ২২ অথবা ২৩ তারিখ শোকসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।