বানিয়াচঙ্গে সুবিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত May 26, 2018
বানিয়াচঙ্গে সুবিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের ১ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩৫৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন, চেয়ারম্যান আবু কাশেম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিএসপি-৩ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মাহবুবার রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ইউপি মেম্বার নূরুল হক আখনজী, ব্যবসায়ী ইউসুফ আলী, সাংবাদিক এস এম সুরুজ আলী, বর্তমান মেম্বার সমুজ আলী, আমিনা খাতুন, বিধান দাশ, ফরিদ মিয়া, আলী ইসলাম, জানে আলম ও আলিম উদ্দিন সর্দার।