নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত

প্রকাশিত May 22, 2018
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিবেট সংগঠন এনইইউবি ডিবেটিং সোসাইটির ২০১৮-১৯ বর্ষের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ১২ মে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
শিক্ষার্থী সুমন আহমেদকে প্রেসিডেন্টা ও মুসা আহমেদকে সেক্রেটারি করে গঠিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শামীম আল আজিজ লেলিনকে। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা শিকদার ইমা, জান্নাতুল ফেরদৌস, কামরুন নাহার আনসারি ও আনিকা ইমাম, জয়েন্ট সেক্রেটারি ফরহাদ হাসান ও তানিয়া সুলতানা. ডিবেট সেক্রেটারি মাজহার বিন আজহার, অর্গানাইজিং সেক্রেটারি সুমাইয়া সুলতানা মৌরি, কো-অর্গেনাইজার ফারজানা ইসলাম, হাসান জোয়ারদার, ও ফরহাদ রেজা, ট্রেজারার শানতনু দেব ও সৈয়দা মুমতাহিনা মুক্তা, মিডিয়া হাইপ বাসন্তি রাণি দেব ও সুমাইয়া সুলতানা এবং এক্সিকিউটিভ মেম্বার মাশহুদা জান্নাত মিশু, রায়হান আহমদ, তৌকির আহমদ, মাহমুদা সানজিদা, আফরোজা ইসলাম মুনা, সাদিয়া বেনজির, নুসরাত উমমান ও মুনিরা মুনা।