নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত May 21, 2018
নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ওসি অপারেশন মো নূরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ, সত্যজিৎ দাশ, ছাইম উদ্দিন, মুহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, বজলুর রশীদ, আবু সিদ্দিক, সামসুল ইসলাম সুজন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রমুখ।
সভায় উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামে সংঘটিত জোড়া খুনের রহস্য উদঘাটনের জন্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।
সেই সাথে বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্মশানঘাট কালী মন্দিরের মূর্তি ভাংচুর ও দান বাক্স লুটের ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।