সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ জাতীয় পুষ্টিসেবা ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন আয়োজিত নার্সদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
আনিসা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মেলন কক্ষে কর্মরত নার্সদের নিয়ে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সিভিল সার্জন ডা একেএম মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন, আনিসা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আনসারুল হক বাবু। বিশেষ অতিথি ছিলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা জসিম উদ্দিন খান, টিএইচএ ডা রমাপদ রায় ও আনিসার ম্যানেজার মোরছালিন কিবরিয়া।
বাংলাদেশের সকল হাসপাতালকে শিশুবান্ধব হাসপাতাল করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।