নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ভোজন বাড়ি নামের একটি হোটেলে ব্যাপক ভাংচুর করা হয়েছে।
রবিবার দুপুরে একদল যুবক হঠাৎ করে ভোজন বাড়িতে হামলা চালিয়ে এই ভাংচুর চালায়। এতে হোটেলটির কাঁচ ও আসবাপত্রের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তবে এই হামলার কোন কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপপ্রচারকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ভাংচুরের ঘটনা ঘটায় বলে মালিক পক্ষের একটি সূত্রে জানা গেছে।