সুনামগঞ্জ জেলা কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত May 12, 2018
সুনামগঞ্জ জেলা কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কারাগার থেকে এক নও মুসলিম কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম আমজাদ হোসেন (২৮)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতুলী গ্রামের দিপেন্দ্র দাসের ছেলে। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের হালুয়ারগাওঁ এলাকায় কারাগার কোয়ার্টারের নিচতলায় তার কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে মরদেহটি ঝুলানো ছিল। সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আমজাদ হোসেন ১১ মাস ধরে সুনামগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। মাস খানেক আগে হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে তিনি মহিলা কারারক্ষী সাজেদা ইয়াসমিনকে বিয়ে করে একত্রে বসবাস করছিলেন।
জেল সুপার আবুল কালাম আজাদ, আমজাদ হোসেনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।