দক্ষিণ সুরমা থেকে গাঁজা সহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত May 4, 2018
দক্ষিণ সুরমা থেকে গাঁজা সহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের দক্ষিণ সুরমা থেকে গাঁজা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকা থেকে সোহাগ মিয়া নামের এই ব্যক্তিকে গ্রেফতার করে।
তার মূল বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার উস্তংগের গাঁওয়ে; কিন্তু থাকতো, ভার্থখলার একটি কলোনিতে। সোহাগ মিয়ার নিকট থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।