সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের রোড শো অনুষ্ঠিত

প্রকাশিত May 3, 2018
সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের রোড শো অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘গানে গানে, পথে পথে, সুখের জয়যাত্রা’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে ও সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ রোড শো উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহীদ আবুল হোসেন মিনলায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক কুতুব উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সিভিল সার্জন ডা আশুতোষ দাশ ও অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা উপ পরিচালক মোজাম্মেল হক।