মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

প্রকাশিত May 1, 2018
মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

সুনামগঞ্জ প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে নতুন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান ও পিপি খায়রুল কবীর রুমেন।
জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সুহেল আহমদ, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন ও দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আজির উদ্দিন।