এমসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিমের স্মরণসভা

প্রকাশিত April 27, 2018
এমসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিমের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিমের স্মরণসভায় বক্তারা এই জ্ঞানতাপসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
দর্শন অনুশীলন সমিতি সিলেটের উদ্যোগে শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনের নিচতলায় এই স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ওয়ায়েজ। সম্মানিত অতিথি ছিলেন, একই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুছ, বর্তমান অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান ও মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ সারো।