দোয়ারাবাজারে অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ উদ্ধার

প্রকাশিত April 25, 2018
দোয়ারাবাজারে অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুুলিশ জানায়, বুধবার সকালে এলাকার লোকজন ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
দোয়ারবাজার থানার ওসি সুশীল কুমার দাস জানান, মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আইন অনুযাযী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।