হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এ সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৯৭০ জন কৃষকের মাঝে ভিজিএফের ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়।
এছাড়াও ১১৪ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হয়।