মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা গজনফর চৌধুরী নেই

প্রকাশিত April 20, 2018
মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা গজনফর চৌধুরী নেই

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রবীণ রাজনীতিবিদ গজনফর আলী চৌধুরী আর নেই।
শুক্রবার দুপুর ২টায় তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে নিজের বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার সকাল ৯টায় গজনফর আলী চৌধুরীর মরদেহ নেয়া হবে মৌলভীবাজার প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন সহকর্মী সাংবাদিকরা। এর সকাল ৯টা ২০ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে মরদেহ নেয়া হবে শহিদমিনারে। সকাল ১১টায় টাউন ইদগা ময়দানে নামাজে জানাজা শেষে জনপ্রিয় এই ব্যক্তিত্বকে সমাহিত করা হবে।