সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদ নতুন বাংলা বছর বরণ ও সংগঠনের ৩৩ তম চার্টার নাইট উদযাপন করেছে।
শুক্রবার রাতে জালালাবাদ রোটারি হাসপাতালের সম্মেলন কক্ষে দুই পর্বের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্যের রোটারি ক্লাব অব টোটিংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রোটাারিয়ান সোহেল ইবনে আজিজ। সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটাারিয়ান হানিফ মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, সেক্রেটারি রোটাারিয়ান মাহবুবুল আলম মিলন। আরো বক্তব্য রাখেন, পিডিজি রোটাারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, ডিজিএন রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব কুমিল্লা সিটির প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান আবু ফয়েজ খান, রোটারি ক্লাব অব শ্যামল সিলেটের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুল ইসলাম ও প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান সামসুল হক দিপু।
বর্ষবরণ গান পরিবেশন করে সোপান শিল্পী গোষ্ঠী।