সিলেটে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত April 16, 2018
সিলেটে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটে ১৭০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব ৯-এর সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানে নেতৃত্বে অভিযান চালিয়ে ফতেগড় রাস্তার উপর থেকে এ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জামিল আহাম্মদ ও সামসুর রহমান। তাদের নিকট থেকে ২টি মোবাইল সেট ও ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। তাদেরকে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।