নিজস্ব প্রতিবেদক : ‘জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণে সর্বস্তরে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রচলন’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে রাজস্ব হালখাতা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে মহানগরীর হাউজিং এস্টেটে নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ আয়োজন উদ্বোধন করেন, আঞ্চলিক কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন।
উৎসবে করদাতাদের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও মুড়ি মুড়কি দিয়ে আপ্যায়ন করা হয়। দিনভর ধামাইল ও বাউল সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া প্রত্যেক করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ উপহার দেয়া হয়।