সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলাগঞ্জে মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পাড়োয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। সভাপতিত্ব করেন, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের সভাপতি ডা শফিক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সচিব সামছু উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মুহিউদ্দিন, ইমরান আহমদ মহিলা কলেজের প্রভাষক মাহফুজুর রহমান, মানবাধিকার সংস্থার বিভাগীয় কমিশনার বাপ্পী চৌধুরী, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিম ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান। এবার ৫২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।