মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ননের ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, কনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বিকেলে অনুুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মাদ শাহ জালাল, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আক্তার হোসেন। সভাপতিত্ব করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ সভাপতি অ্যাডভোকেট বদরুল হোসেন চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।