রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে টিউবওয়েল ও সেনিটারি টয়লেট হস্তান্তর এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ গ্রামে উপকারভোগীদের কাছে টিউবওয়েল ও সেনিটারি টয়লেট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, সেক্রেটারি সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, ট্রেজারার রোটারিয়ান এফজাল আহমদ চৌধুরী, রোটারিয়ান আব্দুল কাদির আনসার, রোটারিয়ান মনজুর আল বাসেত, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ ও রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তফাদার।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, রোটারিয়ান ডা শামীম আহমদ।