মুক্তিযোদ্ধা সংসদে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসকের সংবর্ধনা

প্রকাশিত April 3, 2018
মুক্তিযোদ্ধা সংসদে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসকের সংবর্ধনা

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। এছাড়াও কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।
বক্তারা, সিলেটে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের প্রতি শহিদুল ইসলাম চৌধুরীর শ্রদ্ধাবোধ ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
তারা তার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।