বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিত April 3, 2018
বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি : দায়িত্ব অবহেলার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।