সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে।
রবিবার রাতে শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সংগঠনের মহড়া কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার আরশ আলী, পরিচালক ভবতোষ রায় বর্মণ রানা ও নাট্য সংগঠক আমিরুল ইসলাম বাবু।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।