বাংলাভিশনের যুগপূর্তি উপলক্ষে সিলেটে আনন্দ অনুষ্ঠান

প্রকাশিত March 31, 2018
বাংলাভিশনের যুগপূর্তি উপলক্ষে সিলেটে আনন্দ অনুষ্ঠান

বেসরকারি টিভি বাংলাভিশন এক যুগ পূর্ণ করে ১৩ বছরে পা রেখেছে। এ উপলক্ষে সিলেটে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাভিশন প্রতিনিধি শামসুল ইসলাম শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল ও ইমজার সভাপতি আশরাফুল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু ও সিলটিভির পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ।
পরে কেক কাটা হয়।