হবিগঞ্জে ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত March 28, 2018
হবিগঞ্জে ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা ছাত্র সমাজের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সদস্য সচিব শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আদিবুর রহমান, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমনা ময়না, জেলা কৃষক পার্টির সভাপতি মিজবাহ উদ্দিন ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল। অনুষ্ঠানে সভাপত্বি করেন জাতীয় ছাত্র সমাজ জেলা সভাপতি জুবায়েদ হোসেন।