সাংস্কৃতিক প্রতিবেদক : মঙ্গলবার ২৭ মার্চ ছিল বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিকেলে মহানগরীর কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বের হয়ে আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার আরশ আলী, প্রাক্তন পরিচালক ভবতোষ রায় বর্মন রানা, সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।