নিজস্ব প্রতিবেদক : সিলেটে আনন্দ আয়োজনে দেশ টিভির নবম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর উদ্বোধন করেন।
পরে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, এসসিএসএর ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জুনেল আহমদ, ইমজার সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম শাহ ও বর্তমান সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু।
দেশ টিভির সিলেট বিভাগীয় প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী ও ক্যামেরাপার্সন আশরাফুল কবির সবাইকে স্বাগত জানান।