নিজস্ব প্রতিবেদক : আমেরিকা প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের লেখা ‘স্মৃতিতে ও সংবাদে’ গ্রন্থ প্রকাশে সিলেটে সুহৃদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে এই আড্ডার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেন সিংহ, শিক্ষাবিদ জুবায়ের সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেইন, স্টেশন ক্লাব সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী। সঞ্চালনায় ছিলেন, পরিবেশকর্মী আব্দুল করিম কিম ও সাংবাদিক অপূর্ব শর্মা।