জগন্নাথপুরে প্রথমবার ৫ দিনব্যাপী বাসন্তী উৎসব শুরু

প্রকাশিত March 24, 2018
জগন্নাথপুরে প্রথমবার ৫ দিনব্যাপী বাসন্তী উৎসব শুরু

OLYMPUS DIGITAL CAMERA

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে কেন্দ্রীয় মন্দির দুর্গামণ্ডপ জগন্নাথ জিউর আখড়ায় প্রথমবারের মতো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আরতি সহ অন্যান্য ধর্মীয় আচারের মধ্য দিয়ে বাসন্তী উৎসব শুরু হয়।
সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে পূজা অঙ্গনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী কিশোর, তরুণ ও যুবকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভাষ দে, সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার ও কোষাধ্যক্ষ রাজন কুমার দাশ জানান, শনিবার রয়েছে, মহাসপ্তমীতে বাসন্তী দেবীর নব পত্রিকা প্রবেশ-স্থাপন, সপ্তমাদী কল্পারম্ভ ও পূজা প্রশস্তা, বিকেল সাড়ে ৩টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় আরতি এবং রাত সাড়ে ৮টায় মালসী কীর্ত্তন।
উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন।