রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে বিনা খরচে খতনা

প্রকাশিত March 22, 2018
রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে বিনা খরচে খতনা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে বিনা খরচে খতনা ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিকনাগুল ঠাকুরের মাটি এলাকার পশ্চিম সাতজনী গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, সেক্রেটারি সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, ট্রেজারার রোটারিয়ান এফজল আহমদ ও এলাকার মুরব্বি মখলিছুর রহমান।
কর্মসূচিতে ৪১ জন বালককে খতনা দেয়া হয়। এছাড়া ১০ জন চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।