নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের একদশতম বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেমুসাস ভবন প্রাঙ্গণে ১২ দিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেমুসাস সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন, বইমেলা বাস্তবায়ন উপ কমিটির আহ্বায়ক আ ন ম শফিকুল হক। সদস্য সচিব সৈয়দ মবনুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আজিজ আহমদ সেলিম ও দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ বইমেলায় ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।