দুই বাংলার নাট্য উৎসবে মঞ্চস্থ হলো ‘তিতাস একটি নদীর নাম’

প্রকাশিত March 20, 2018
দুই বাংলার নাট্য উৎসবে মঞ্চস্থ হলো ‘তিতাস একটি নদীর নাম’

সাংস্কৃতিক প্রতিবেদক : ‘ফাগুন দিনের ডাক, দুই বাংলার ঝড়ো সংলাপে আঁধার দূরে মিলাক’ এ স্লোগান নিয়ে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত দুই বাংলার নাট্য উৎসবের মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। এ দিন কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক ‘তিতাস একটি নদীর নাম’ মঞ্চস্থ করে ভারতের কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটার, মধ্যমনগর। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন।