সুনামগঞ্জ ডেভেলপমেন্ট কর্পোরেটের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত March 20, 2018
সুনামগঞ্জ ডেভেলপমেন্ট কর্পোরেটের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ডেভেলপমেন্ট কর্পোরেট মানব সম্পদ উন্নয়ন ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে।
সোমবার বিকেলে শহরের হুসেন বখত এলাকায় এই কেন্দ্রের উদ্বোধন করেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। সংগঠনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, আবেদা বেগম, আজিজুন নেছা, আসমা বেগম ও রংমালা বিবি।