নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে। এর আয়োজন করছে চাকরির ওয়েবসাইট বিডিজবস ডট কম। জেলা প্রশাসক নুমেরী জামান বুধবার সকালে মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এই মেলার উদ্বোধন করবেন।
সোমবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এতে বক্তব্য রাখেন, চাকরি মেলার সমন্বয়ক বিডিজবস ডট কমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিলেট প্রতিনিধি এইচ এম সাইফুল হাসান, সাস্ট সিসির সভাপতি স্বপন আহমদ, রয়্যাল এডুকেয়ারের হেড অব এডমিন হাসিব জামান খান ও মিনিসো জাপানের ব্যবস্থাপনা পরিচালক কে এম মামুন উর রশীদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২শর বেশি লাক নিয়োগের লক্ষ্যে দেশী-বিদেশী ৪০ প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশ নিচ্ছে।