সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হাসপাতাল মিলনায়তনে এর আয়োজন করা হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি ডা এম এনায়েত উল্লাহর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ড হাফিজ আহমদ মজুমদার, ডা আব্দুস সালাম, ডা এম এ মতিন, ডা আজিজুর রহমান, পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমেদ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক শাহ আবিদুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা আমিনুর রহমান লস্কর।