সাংস্কৃতিক প্রতিবেদক : ‘অখণ্ড উপত্যকায় বহে অনাদি উৎসধারা’ এ স্লোগান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় কথাকলি সিলেট আয়োজিত বরাক-সুরমা নাট্য উৎসবে বুধবার ভারতের শিলচরের দশরূপক সাংস্কৃতিক সংস্থা শেকড়ের সন্ধানে নাটকটি মঞ্চস্থ করে।
সন্ধ্যা ৭টায় মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন চিত্রভানু ভৌমিক।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও শিক্ষাবিদ ড কবির চৌধুরী দশরূপক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দেন।