ওসমানী বিমান বন্দরে হাফিজ আহমেদ মজুমদারকে সংবর্ধনা

প্রকাশিত March 14, 2018
ওসমানী বিমান বন্দরে হাফিজ আহমেদ মজুমদারকে সংবর্ধনা

দক্ষিণ কোরিয়ার হানসি ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারকে সিলেটে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পূবালী ব্যাংকের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বি এম শহিদুল হক, উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মসিউর রহমান খান, সিলেট পূর্বাঞ্চল প্রধান মাহবুব আহমদ, পশ্চিমাঞ্চল প্রধান জিয়াউল হক চৌধুরী, সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক অঞ্জন দাস ও দরগাগেইট শাখার সহকারী মহাব্যবস্থাপক ফজলুল কবির চৌধুরী।