আশরাফ আহমেদ, এমসি কলেজ : দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, সিলেটের নতুন কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে ব্রিকল্যান্ড রেস্টুরেন্টের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি পাবেল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান সজলের সঞ্চলনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধরী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আবু ছালিম।
সভায় শুক্রবার থেকে সংগঠনের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। এতে ১৬টি দল অংশ নেবে।