নিউজ পোর্টাল সানরাইজ টুডে চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত March 7, 2018
নিউজ পোর্টাল সানরাইজ টুডে চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সানরাইজ টুডের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম সিলেটের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ উপলক্ষে বুধবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলটিভি ও দৈনিক সিলেটের দিনরাতের প্রধান সম্পাদক আল আজাদ, দৈনিক সংলাপ সম্পাদক ফয়জুর রহমান, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আল নবেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহিত চৌধুরী, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদির তাফাদার, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সাংবাদিক কবীর আহমদ সোহলে প্রমুখ।