নিজস্ব প্রতিবেদক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমেরিকান কর্নার গার্লস ক্লাবের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আমেরিকান কর্নারের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সমাজসেবী ফরিদা নাসরীন, কিডস ক্যাম্পাসের অধ্যক্ষ আতিয়া রসুল, আনন্দ নিকেতনের শিক্ষক লায়লাতুস সিয়াম, আমেরিকান কর্নারের পরিচালক মোস্তফা কামাল, এসআইইউর সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব ও সেকশন কর্মকর্তা আফরিন সুলতানা।
পরে কেক কাটা হয়।