হামলার প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত April 8, 2018
হামলার প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের শিরিষতলা থেকে জেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, সফিকুজ্জামান হিরাজ ও তাজ উদ্দিন আহমেদ।
বক্তারা আমারএমপিডটকম নামের একটি এনজিওর প্রধান সুশান্ত দাশ গুপ্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বানিয়াচঙ্গ থানার ওসিকে অপসারণের দাবিও জানানো হয়।