হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ গণসংযোগ করেছেন।
সোমবার বিকেলে তিনি বানিয়াচঙ্গ বড় বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে অভিযোগ করেন, পুলিশ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে গ্রেফতার অভিযান চালাচ্ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।
আল্লামা আব্দুল বাছিত আজাদ প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান।
গণসংযোগ শেষে এক পথসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মারুফ, যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ফরহাদ হোসেন বকুল ও নকিব ফজলে রকীব মাখন।