বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি/৯ ফাল্গুন) সকালে শহরের শায়েস্তানগরে প্রতিষ্ঠানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, উৎসবের আহবায়ক প্রফেসর ড মোহম্মদ জহিরুল হক। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। উদ্বোধক ছিলেন, সাবেক পৌর মেয়র জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড খন্দকার মোহাম্মদ আশরাফল মুনিম, হবিগঞ্জের জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান, প্রফেসর মো হারুন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ, জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা সাখাওয়াত হাসান জীবন ও প্রধান শিক্ষক শাহ মো আবুল হাসান।
প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, শিক্ষকদের একটা দায়িত্ব ছাত্র-ছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা, যেন ভবিষ্যতে তারা মানবসেবার ব্রত নিয়ে কাজ করে।