হবিগঞ্জ জেলা পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত June 13, 2018
হবিগঞ্জ জেলা পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বিএমএর সাধারণ সম্পাদক ডা সৈয়দ মুজিবুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ ডা মুখলিছুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ডা সৈয়দ আবরার জাবের, রোটারিয়ান ডা জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরী। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।