হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন ৩০ আগস্ট। এ লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ শ্যামলীতে দলীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব শংকর পালের পরিচালনায় এতে বক্তৃতা করেন, জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, প্রকৌশলী মোনায়েম চৌধুরী বুলবুল, তৌহিদুল ইসলাম তৌহিদ, মীর জিয়াউল হক জিয়া ও সদর উপজেলা সভাপতি অধ্যাপক আবিদুর রহমান।
জেলা নেতা তাজউদ্দিন আহমেদ বাবুল, জালাল উদ্দিন আহমেদ, আব্দুস সালাম মেম্বার, এস এম লুৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান ময়না, পিনাকী চৌধুরী, ডা শাহ আবুল খায়ের, মুখসুদুজ্জামান খান, শেখ জালাল, গাজী মিজবাহ উদ্দিন, তালেব আলী, রাবেয়া বেগম, রত্না বেগম, জুবায়েদ হোসেন, বিপ্লব চন্দ্র দেব প্রমুখ।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। জাপা আমলেই দেশের উন্নয়ন সাধিত হয়েছে।
প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ ফটিক বিদেশে থাকায় জেলা আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়াকে দলের পৌর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়।