হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত August 6, 2025
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছ।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল ১০টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
তিনি বলেন, ৫ আগস্ট একুশ শতকের বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম যে প্রত্যয় ও সাহসে অন্যায় ও বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তা প্রজন্মান্তরে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন কামনা করেন।
এছাড়া বাদ জোহর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাশ্র্ববর্তী ভাঙ্গাপুলে ভাদৈ মসজিদে গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি