হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত August 14, 2025
হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুমানিক সন্ধ্যা পৌণে ৭টায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জেলার নবীগঞ্জ উপজলোর দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার ১ নম্বর টোল বক্সের কাছে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে; কিন্তু র‌্যাব সদস্যরা দুইজনকে ধরে ফেলেন।
পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী তাদের হেফাজতে থাকা সিএনজি অটোরিকশা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো জমির হোসেন (৩৫, পিতা আয়ুব আলী, ডোলনা, গাজীপুর ইউনিয়ন) ও মো শামীম মিয়া (২৪, পিতা মো আবু তাহের মিয়া, মহদিরকোনা, মিরাশি ইউনিয়ন)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।